দিনাজপুরে বিআরটিসি বাস উল্টে হেলপার নিহত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের দুর্ঘটনায় সুকুমার মহন্ত (৪৭) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ চাকাই হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার মহন্ত রংপুরের সাতগড়ার জানকি মহন্তের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি বাসটি দিনাজপুরের বীরগঞ্জে আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে বাসের হেলপারসহ বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার সুকুমার মহন্তকে মৃত ঘোষণা করেন।