গাংনীতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু।

লেখক: মামুন অর রশিদ
প্রকাশ: ৮ মাস আগে

গাংনী উপজেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে পুকুরের পানিতে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত আইমান ওই গ্রামের মো. বশির মীরের ছেলে। স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে আইমান বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ দেখা না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা তাকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন

। দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম বলেন, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলেও তাকে আর বাঁচানো যায়নি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।