শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাধারন সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখনকে(৩০) সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিখন সরদার পৌরসভার দক্ষিন গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে কালকিনি থানা পুলিশের উপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সুত্রে জানাগেছে, গত ২৮ অক্টোবর ২০২৪ইং তারিখে আবু সাইদ সরদার লিখনকে তার বাড়িতে খুজতে যায় থানা পুলিশ।
এসময় লিখন সরদার ও তার লোকজন মিলে পুলিশের উপর আক্রমন চালায়। এ ঘটনার থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অপরদিকে গত ২৮ জানুয়ারী ২০২১ইং তারিখে লিখন সরদার উপজেলার মৃধাকান্দি এলাকায় মিছিল করার সময় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটনায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। পরে আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে লিখন সরদারকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে তাকে আমরা পলাতক অবস্থায় গ্রেফতার করেছি। লিখনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা মামলাসহ থানায় আরো দুটি মামলা রয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
