কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আটক।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশারকে (৬৩) আটক করেছে কালকিনি থানা পুলিশ।সদর কাঁচা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল বাশার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ।এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, সম্প্রীতি পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার মামলায় তাকে রাতে আটক করা হয়েছে।