বাংলাদেশে এ বছর (১৪৪৬ হিজরি) জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে এই হার নির্ধারণ করা হয়।
গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরার পরিমাণ ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ছিল ২,৯৭০ টাকা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি মুফতি মাওলানা আবদুল মালেক। এতে কমিটির সদস্যসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে ফিতরার এই হার সম্পর্কে অবহিত করেন।
