নিজস্ব প্রতিনিধি:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে তিনি জানিয়েছেন যে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। শি জিনপিং জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসান ঘটানোই এখন সবচেয়ে জরুরি। তাঁর মতে, আন্তর্জাতিক বিরোধের সমাধান সশস্ত্র সংঘাতের মাধ্যমে সম্ভব নয়।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম স্থানান্তরএদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল-উদেইদ বিমানঘাঁটি থেকে বহু উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের রাজধানী দোহা থেকে কিছুটা দূরে অবস্থিত এই ঘাঁটি থেকে যুদ্ধবিমান, পরিবহন উড়োজাহাজ এবং গোয়েন্দা ড্রোনসহ অধিকাংশ বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। সাধারণত এই ঘাঁটিতে সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান এবং গোয়েন্দা ড্রোন দেখা যায়।এছাড়াও, বৃহস্পতিবার (১৯ জুন) কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতা জারি করে তাদের কর্মীদের আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে বাহরাইনে অবস্থিত ৫ম নৌবহরের ঘাঁটি থেকেও একই ধরনের উড়োজাহাজ ও নৌ-জাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল।মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ। তারা স্থানান্তরিত বিমান বা জাহাজের সংখ্যা বা তাদের গন্তব্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি। বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি সামরিক কৌশল, যা যুদ্ধ বা হামলার ঝুঁকি থাকলে সামরিক ক্ষয়ক্ষতি এড়াতে গ্রহণ করা হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল।
