আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একযুবক গ্রেফতার

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিনিধি:

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ (পনের) পিচ নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৩)।

গতকাল সোমবার (০৪ আগস্ট) সকাল ৭:৩০ মিনিটের দিকে গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হক মোড়ে পাকা রাস্তার উপর থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আলমগীর কবীর ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী ও পরোয়ানা তামিল সংক্রান্ত দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

আটকের সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া ট্যাপেনটাডল ট্যাবলেট আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং ০৬, তারিখ ০৪/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।