গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
আজ গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় পৌরসদরের ২১ ডিসেম্বর রোজ রবিবার , সন্ধ্যা ৬ টার সময়বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত নাটোর জেলা যুবদলের মৃত্যুঞ্জয় সভাপতি, নেতা, এ হাই তালুকদার ডালিম এর নির্দেশনায় গুরুদাসপুর পৌর যুবদলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 25 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁচকৈড় বাজার পৌর যুবদলের অস্থায়ী কার্যালয় অফিস হতে র্যালি বেরহয়ে চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক, প্রদক্ষিণ শেষে চাঁচকৈড়বাজার চৈতালি হাটা মোড়ে শেষ হয়, এবং পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত পথসভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর যুবদলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সুমন হাসান,এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, পৌর যুবদল,মোঃ মামুন হোসেন, পৌর যুবদল সহ প্রমুং গুরুদাসপুর পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
