দুটি গণমাধ্যমে হামলা মানেই স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলা আসলে স্বাধীন গণমাধ্যমের ওপরই সরাসরি আঘাত। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে গুরুতর বাধা সৃষ্টি করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা টেলিফোনে পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে কথা বলেন।দুটি গণমাধ্যমে হামলা মানেই স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই কঠিন সময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।”

এ সময় তিনি সম্পাদকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শিগগিরই তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।