তারাগঞ্জে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

লেখক: এম এ শাহীন
প্রকাশ: ১ বছর আগে

তারাগঞ্জে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুই জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার নেতৃত্বে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করে উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথী ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় ওই গ্রামের মোজাফ্ফর হোসেন ছেলে আরমান হোসেন মনা (২৮) ও রাজকান্ত রায়ের ছেলে নিমাই চন্দ্র রায় (২৫)। আটককৃত মাদক সেবনকারীদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরমান হোসেন মনাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা ও নিমাই চন্দ্র রায়কে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, গ্রেফতারকৃতদের রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।