আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোবাইলের দোকান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশজুড়ে মোবাইল ব্যবসায়ীরা আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের দোকান বন্ধ করে দিয়েছেন। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, মোবাইল আমদানির পথ সহজ করা এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা পুনর্বিবেচনার দাবিতেই তারা এই কর্মসূচি শুরু করেছেন।গতকাল শনিবার বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) এই সিদ্ধান্ত ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, দাবি না মানা হলে শিগগিরই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করা হবে।

সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আজ সকাল থেকেই দেশের সব দোকান বন্ধ থাকবে। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।এমবিসিবি আরও জানায়, বর্তমান এনইআইআর নীতি কার্যকর হলে লাখো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। ব্যবসায়ীদের অভিযোগ, এ নিয়ম একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেবে এবং কর বৃদ্ধি পাওয়ায় মোবাইল ফোন সাধারণ গ্রাহকদের জন্য আরও দামি হয়ে যাবে।—