গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
সরকারি নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তিনটি পদে কর্মরতরা পালন করেছে কর্মবিরতি। মঙ্গলবার সকাল ১১ টার দিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করে। এতে অংশ নেয় পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারি পদে দায়িত্বরত ৪২ জন কর্মরতরা।
এসময় তাঁরা সরকারি চাকুরি করেও সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত একথা তুলে বক্তব্য রাখেন, উপজেলার চাপিলা ইউনিয়নে দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীম রেজা, গুরুদাসপুর পৌরসভার দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পাপিয়া সুলতানা ও মশিন্দা ইউনিয়নের পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারি রাবিয়া বসরি। তারা বক্তবে বলেন, একই পদে নিয়োগ আবার একই পদ থেকে অবসর হয় আমাদের। এর মধ্যে আমাদের বেতন কাঠামো ও পদের কোন পদোন্নতি হয় না। অথচ আমরা সরকারি। অবিলম্বে এটা দূরীকরণ করে সরকারি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নে দাবি জানান।
