গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
এস এম পারভেজ তালুকদার, আজ ১৯/১১/২৫ ইং বুধবার সন্ধ্যা ৬ টার সময় আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বি এন পি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নাটোর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ,সাবেক সাংগঠনিক সম্পাদক ,গুরুদাসপুর উপজেলা বি এন পি, মাহমুদুজ্জামান সোহাগ -৷ সাবেক সহ-সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি।
ইসরাফিল শেখ -সাবেক সভাপতি কলেজ ছাত্রদলও সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল। মোহাম্মদ সেলিম শাহ -সাবেক সভাপতি পৌর ছাত্রদল।ইয়ারুল ইসলাম -সদস্য পৌর যুবদল। মোঃ আরিফুল ইসলাম রবিউল -সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্রদল। সহ নাজিরপুর ইউনিয়নের বি এন পির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এবং আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বি এন পির মনোনীত প্রার্থী আব্দুল আজিজ সাহেব কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে আহবান করেন মাহমুদুজ্জামান সোহাগ -৷ সাবেক সহ-সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি।
