ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোট প্রদানের যোগ্য মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর আগে প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী—
এবার পুরুষ ভোটার বেড়েছে ২.২৯%, নারী ভোটার বেড়েছে ৪.১৬%।
এর আগে ৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।
