প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ ৬৫ হাজার বিদ্যালয়।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।শনিবার বিকেলে শাহবাগে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ ঘোষণা দেন—দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

বর্তমানে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।শিক্ষকদের তিন দফা দাবি:১️⃣ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা।২️⃣ উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান করা।৩️⃣ শতভাগ সহকারী শিক্ষকের বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন,“এটা শুধু অর্থের বিষয় নয়। প্রাথমিক শিক্ষার মান রক্ষার জন্য শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”