নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।কমিটিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচন পরিচালনা কমিটি দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়, আইনগত ও প্রশাসনিক কাজ, এবং গণমাধ্যম ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।
