নিজস্ব প্রতিনিধি :
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে আজ (মঙ্গলবার) শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার নির্ধারিত সময়।
এর আগের দিন পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুটি দল — ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স। তবে শেষদিনে আবেদন জমা দিয়েছে আরও কয়েকটি দল — সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী।
এর মধ্যে পুরনো মালিকানা ধরে রাখছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।
এছাড়া শেষ সময়ে দল গঠনের জন্য আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী।
তবে ফরচুন বরিশাল থেকে এবার কেউ আবেদন করেননি।
👉 ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার তালিকা:
