নিজস্ব প্রতিনিধি:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—সকাল ১০টায় দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশ পাবে।
বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছরফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
