আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে তালেবান সরকার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে তালেবান প্রশাসন সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে। রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera।আফগান গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনার প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই মোতায়েন সম্পন্ন করেছে। পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তে এখনও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে আফগান বাহিনীর ৯ সদস্য নিহত এবং ১৬ জন আহত হয়েছে।প্রসঙ্গত, শনিবার রাতে তালেবান ও পাকিস্তানি সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের বিমান হামলার জবাবেই তারা এই হামলা চালিয়েছে।

তবে পাকিস্তান বলেছে, তালেবান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, যার জবাব দিতে তাদের সেনারা পাল্টা আঘাত হানে।সংঘর্ষের জেরে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং আফগান সীমান্তের অন্তত ১৯টি চৌকি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে আফগান গণমাধ্যমের দাবি, আফগান সেনারা পাকিস্তানের ১১টি চৌকি ধ্বংস করেছে।