ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ বন্যা, বহু নিখোঁজের আশঙ্কা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

উত্তরাখণ্ডের চামোলি জেলায় আকস্মিক ক্লাউডবার্স্টের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বহু মানুষ নিখোঁজ হওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

প্রবল বর্ষণ ও আকস্মিক স্রোতের ধাক্কায় বিপুল পরিমাণ মাটি-পাথর নেমে এসে ঘরবাড়ি, বাজার ও সরকারি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চামোলির থারালি বাজার এলাকা ও তহসিল কমপ্লেক্স পুরোপুরি ধসে পড়েছে। তহসিলের এসডিএম-এর সরকারি বাসভবন, অসংখ্য দোকান, আবাসিক ভবন ও যানবাহন মাটির নিচে চাপা পড়েছে।এছাড়া নিকটবর্তী সাগওয়ারা গ্রামে এক কিশোরী ধ্বংসস্তূপে চাপা পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।