সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও একাত্তর টিভির প্রাক্তন প্রধান প্রতিবেদক ফারজানা রুপা আদালতের কাছে তাদের স্বাভাবিক জীবনে ফেরার আবেদন জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি), মিরপুর থানার একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে ফারজানা রুপা এই আবেদন করেন।
গ্রেপ্তার দেখানোর শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে ফারজানা রুপা বলেন, “আমার ছোট একটি সন্তান আছে। আমি এবং আমার স্বামী দুজনই ছয় মাস ধরে কারাগারে রয়েছি। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।”
শুনানি শেষে আদালত ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
এদিন সকালে ফারজানা রুপাকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। তাকে নারীদের সেলে রাখা হয়। একইভাবে শাকিল আহমেদকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পুরুষ সেলে রাখা হয়।
শুনানির জন্য ফারজানা রুপাকে হাতে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কাঠগড়ায় তোলা হয়। সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাকে সারিবদ্ধভাবে রাখা হয়।
কাঠগড়ায় ওঠার পর ফারজানা তার স্বামীকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর শাকিল আহমেদকে হাজির করা হলে দুজন আবেগাপ্লুত হয়ে পড়েন। কাঠগড়ায় থাকাকালীন সময় তারা নিজেদের মধ্যে কথা বলেন এবং মৃদু হাসির মাধ্যমে কিছুক্ষণ গল্প করেন।
এই ঘটনাটি আদালতের পরিবেশে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।নৈশভোটের দায়িত্ব পালন করা ডিসি-এসপিরা এখনো বহাল তবিয়তে
