যুদ্ধ থামাতে জেলেনাস্কিকে যা বলল ট্রাম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

যুদ্ধ থামাতে জেলেনস্কিকে যে শর্ত দিলেন ট্রাম্প
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। বৈঠকের আগে ট্রাম্প যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে জেলেনস্কিকে ক্রিমিয়ার দাবি ছেড়ে দিতে বলেন। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। (রয়টার্স)

এছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশা থেকেও সরে আসতে হবে বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ থামাতে সোমবার হোয়াইট হাউসে প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এরপর ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। বিষয়টি হোয়াইট হাউসের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, রোববার ট্রাম্প প্রশাসন জানায়, রাশিয়া ও ইউক্রেনের কেউই ছাড় দিতে রাজি নয়। তবে ট্রাম্প পরোক্ষভাবে যুদ্ধ থামানোর দায়িত্ব পুরোপুরি জেলেনস্কির ওপর চাপিয়ে দেন।