চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়ে ৫ জন নিহত ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সোমবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন। তারা মাছ সংগ্রহের জন্য ফিশারি ঘাটে যাচ্ছিলেন।নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, চট্টগ্রামমুখী পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং আরও ৫ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পিকআপটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।