ভারত সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সোমবার তিনি ভারত পৌঁছাবেন এবং সীমান্ত ইস্যুতে আলোচনা করতে বুধবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন। শনিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০২০ সালে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্ত সমস্যা নিয়ে এটি দ্বিতীয়বারের মতো আলোচনা হতে যাচ্ছে। গত বছরের অক্টোবরে সীমান্তে নজরদারি নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির পর থেকে সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমেছে।

এদিকে, চলতি মাসের শেষে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে চীন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত বছরের মধ্যে এটাই হবে মোদির প্রথম চীন সফর।