নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) মাত্র একদিনে গ্রিসে ১৫২টি নতুন দাবানল ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।আগুন নিয়ন্ত্রণে আনতে ৪ হাজার ৮৫০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্পেন, আলবেনিয়া ও তুরস্কে দাবানলের ধোঁয়া এতটাই ঘন হয়ে উঠেছে যে তিন দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। ধোঁয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে এবং অগ্নিনির্বাপকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।চলতি সপ্তাহে অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে গেছে।
এসব অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা ফ্রান্স ও স্লোভেনিয়ায় সর্বোচ্চ হিসেবে নথিভুক্ত হয়েছে।এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও অগ্নিনির্বাপণ বিভাগকে অতিরিক্ত সহায়তা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
