নিজস্ব প্রতিনিধি:
আহত হয়েছে আরও তিনজন। নিহতরা হলেন—দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত।
বুধবার (১৩ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলযোগে বয়েরাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।এ ঘটনায় পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পথে শিহাব মারা যান, আর ঢাকায় নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
