নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপি এলাকার আমজোয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ওই ১১ নারীকে আটক করা হয়।
আটককৃতরা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, একাধিক দালালের সহায়তায় এবং মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসে। তাদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি’র নজরদারি আরও জোরদার করা হয়েছে।
