নিজস্ব প্রতিনিধি:
হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, একেকটি রিংয়ের দাম ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, কমিশন এবং কোম্পানিগুলোর যৌক্তিক মুনাফা বিবেচনায় রেখে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানাগুলোর মধ্যে রয়েছে অ্যাববোট, বোস্টন সায়েন্টিফিক, এবং মেডিট্রনিক।
নতুন দামের তালিকায় রয়েছে ১১ ধরনের রিং। এর মধ্যে:
সরকারের এই সিদ্ধান্তে হার্টের রোগীদের চিকিৎসা খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
