ডিসির বাংলা থেকে অবমুক্ত ঠাকুরগাঁও সীমান্তে পাচারকালে ছয়টি টিয়া পাখি উদ্ধার আটক ৩।

লেখক: মোঃ মনসুর
প্রকাশ: ১২ মাস আগে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি টিয়া পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে বন্যপ্রাণী শিকার ও পাচারের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার উদ্ধারকৃত টিয়া পাখিগুলোকে অবমুক্ত করা হয়। বিজিবি জানায়, সোমবার ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোর্টপাড়া সীমান্ত এলাকায় ৫০/ডি কোম্পানির কোর্টপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাআটকয়। তারা জানতে পারেন, সীমান্ত পিলার ৩৮৫ এর নিকট তিনজন ব্যক্তি ভারতের দিকে যাচ্ছেন।টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ডারানুবাড়ী (পুকুরপাড়া) গ্রামের মো. মিঠুন (২২), দক্ষিণ পরিয়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২) এবং কোর্টপাড়া গ্রামের বিষ্ণু পাল (৪০)।বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা পাসপোর্ট বা কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করে দেশে ফেরার চেষ্টা করছিলেন। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ছয়টি লাল-সবুজ ব্যাগে রাখা টিয়া পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১(১)(ক) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে ছয়টি টিয়া পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ হাতে পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, বন কর্মকর্তা শরিফুল ইসলাম ও সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আবু বকর সিদ্দিক আসিফ।পাখি অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসক বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। এসব টিয়া পাখিকে অবমুক্ত করতে পেরে আমরা আনন্দিত। মানুষ যেন বন্যপ্রাণীর প্রতি আরও সচেতন হয় এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে, সেটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও জানান, বন্যপ্রাণী আটকে রাখা আইনত দন্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রশাসন ও বন বিভাগ সর্বদা সতর্ক রয়েছে।পীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আতিকুর রহমান ও মেহেদী হাসান নামে দুই খুচরা মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে ও সনাতন চন্দ্র নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন। আতিকুর শহরের মিত্রবাটি গ্রামের আলমের, মেহেদী রঘুনাথপুর গ্রামের দবিরুল ইসলামের এবং সনাতন সিন্দুর্না গ্রামের মৃত নারায়নের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আতিকুর ও মেহেদি শহরের টিএনডটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় পুলিশের হাতে ধরে পড়ে। বুধবার দুপুরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল জরিমানা করা হয়। এদিকে মঙ্গলবার রাতে সনাতনকে মাদক সেবনের দায়ে জেল- জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান।পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় এসব ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রেিরাধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।