৮০% দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর জন্য যা যা করেছিলেন শিক্ষিকা মেহরিন চৌধুরী।

লেখক: বিশেষ প্রতিবেদন
প্রকাশ: ১২ মাস আগে

বিশেষ প্রতিবেদন:

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজে শরীরের ৮০ শতাংশ দগ্ধ হলেও তাঁর ছাত্রছাত্রীদের ছেড়ে পালিয়ে যাবার মতো দুর্বল মনের মানুষ ছিলেন না। আগুনের লেলিহান শিখার মাঝেও বারবার বলছিলেন— “দৌড়াও, ভয় পেয়ো না, আমি আছি।”

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের এই অকুতোভয় সাহসিকতার কারণেই অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধারকার্যে অংশ নেওয়া এক সেনাসদস্য জানান, “ম্যাডাম নিজেই ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে বের করে দিয়েছেন। কিন্তু তিনি আর বের হতে পারেননি।”

নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০টি তাজা প্রাণ রক্ষা করলেন এই মহিয়সী নারী।

বাংলাদেশ ধন্য, সকল বাংলাদেশি গর্বিত— এমন একজন আত্মোৎসর্গকারী শিক্ষিকা এই দেশের মাটিতে জন্মেছেন।

শত সহস্র সালাম সেই জননীকে, যার গর্ভে জন্মেছিলেন মেহরিন চৌধুরীর মতো এক আলোকবর্তিকা।

মহান আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তর দান করুন।