শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
(২১ জুলাই) রোজ সোমবার শিবচর পৌরসভা এরিয়াতে রেজিষ্ট্রেশন বিহীন ড্রামট্রাকে বালু/মাটি পরিবহনের দায়ে ৪ জনকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭২ ধারার আওতায় ১০,০০০ করে মোট ৪০,০০০( চল্লিশ হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ এবং সেনাবাহিনী সার্বিক সহোযোগিতা প্রদান করেন।
