শাহরুখ খান গুরুতর আহত, আমেরিকায় নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হয়েছেন। শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় তিনি পেশিতে আঘাত পান বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চোট এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করে দিতে হয়। এমনকি পুরো এক মাস শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক পরামর্শ অনুযায়ী, শাহরুখ খানকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

তার শারীরিক সুস্থতা অনুযায়ী পরবর্তী সময়ে সিনেমার শুটিং শিডিউল ঠিক করা হবে। আপাতত সিনেমার কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।‘কিং’ প্রোডাকশন হাউজ থেকে জানানো হয়েছে, জুলাই ও আগস্ট মাসজুড়ে শুটিং স্থগিত থাকবে বলে তারা ভাবছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস থেকে পুনরায় শুটিং শুরু করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে শাহরুখ খানের সুস্থতা ও চিকিৎসার অগ্রগতির ওপর।