হোসেনপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়ার মৃত্যু।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে রাজন মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের মো. হবু মিয়ার ছেলে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতের চাচাতো ভাই ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্য ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রস্তুতি চলছে।