দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার!

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

দক্ষিণ কোরিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একটি গাড়িবহর প্রেসিডেন্টের বাসভবন থেকে বের হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এই গাড়িবহরেই তাকে নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো দায়িত্বে থাকা প্রেসিডেন্টকে গ্রেফতার করা হলো। এর আগে একবার তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে এবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দ্বিতীয় প্রচেষ্টায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ইউন সুক ইউল জানিয়েছেন, তিনি দুর্নীতি তদন্ত অফিসে (সিআইও) উপস্থিত হতে রাজি হয়েছেন। এই সংস্থাই তার বিরুদ্ধে চলমান মামলার তদন্ত পরিচালনা করছে।

তিন মিনিটের এই বার্তায় তিনি বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমি সিআইওতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটি একটি বেআইনি তদন্ত।”

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কোনো তদন্তকারী সংস্থা কিংবা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। তবে এই অন্ধকার সময়েও আমি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।”

পাশাপাশি তিনি দেশবাসীর প্রতি শুভকামনা জানিয়ে তাদের ধৈর্য ধরে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন।