আজ বাংলাদেশের জন্য সিরিজে সমতা ফেরানোর দিন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ পরিবর্তনদ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চোট কাটিয়ে ফিট হয়ে লোয়ার অর্ডারে খেলা জাকের আলী অনিক একাদশে ফিরতে পারেন। তাকে জায়গা করে দিতে টপ অর্ডারের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসতে পারে, কারণ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ চারজন ওপেনার নিয়ে খেলেছিল।মেহেদি হাসান মিরাজকে বাদ পড়ার শঙ্কা থাকলেও, সেটি সম্ভবত হচ্ছে না। প্রথম টি-টোয়েন্টিতে তিনিই ছিলেন বাংলাদেশের সেরা ব্যাটার ও বোলার।

প্রথম ম্যাচের বোলিং ব্যর্থতার কারণে আক্রমণে পরিবর্তন প্রায় নিশ্চিত। তানজিম সাকিব ও তাসকিন আহমেদ প্রথম টি-টোয়েন্টিতে ছন্দে ছিলেন না। দীর্ঘদিন পর ফেরা সাইফউদ্দিন কিছুটা ভালো করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না। তাই তিন পেসারের মধ্যে দুজনকে বাদ পড়াটা একরকম অনিবার্য। তাদের জায়গায় দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম একাদশে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে সাইফউদ্দিন ও তাসকিন আহমেদকে এই ম্যাচের একাদশের বাইরে থাকতে হতে পারে।ডাম্বুলার উইকেট ও বোলিং কৌশলতিন পেসারের ফর্মুলা থেকে বেরিয়ে ডাম্বুলার উইকেট বিবেচনায় নিয়ে বাংলাদেশ দুই পেসারের সঙ্গে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে। সেক্ষেত্রে নাসুম আহমেদ কিংবা শেখ মাহেদি একাদশে সুযোগ পেতে পারেন। যদি ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনা হয়, তবে শেখ মাহেদি সুযোগ পাবেন। অন্যথায়, নাসুম আহমেদকে স্পিন আক্রমণে দেখা যেতে পারে।

শ্রীলঙ্কার নির্ভার অবস্থানবাংলাদেশ যখন একাদশ সাজানো নিয়ে হিমশিম খাচ্ছে, তখন শ্রীলঙ্কা বেশ নির্ভার। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই তারা স্বস্তিতে আছে। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দুর্দান্ত ছন্দে আছেন। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে সুযোগ পাওয়া জেফরি ভ্যান্ডারসে এবং মহেশ থিকসানা ও নুয়ান থুসারারাও দারুণ পারফর্ম করছেন। এতে স্বাগতিকরা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে আত্মবিশ্বাসী।