চাঁদাবাজি,হত্যা ও সন্তাসী কর্মকান্ডের প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ।

লেখক: এজাজ চৌধুরী
প্রকাশ: ১ বছর আগে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

ঢাকার মিডফোর্ড এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকালে মঠবাড়িয়া পৌর শহরে বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মঠবাড়িয়া পৌরসভার সামনে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ এবং পৌর জামায়াতের আমীর মীর আব্দুল মালেক।

বক্তারা বলেন,একটি দল ৫ আগস্টের পর ২০০টি হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। চাঁদাবাজি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।তারা আরও বলেন, ১৭ বছর আমরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি ৫ আগস্টের পর এর কোন মূল্যায়ন করতে পারেনি ওই দলটি। আমরা হলফ করে বলতে পারি, বাংলার মাটিতে কোন চাঁদাবাজি সহ্য করা হবে না। ব্যবসায়িক সোহাগ হত্যাসহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহবান জানান বক্তারা।