এ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষ, বাসের ডেকিতে থাকা ৫০ টি ছাগল পুড়ে গেছে!

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুইটি চলন্ত বাসে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। একইসঙ্গে, পেছনের একটি বাসের লকারে থাকা প্রায় ৫০টি ছাগল পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পেছনে থাকা এক পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী রফিক জানান, রাতে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগে দুইটি বাসে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায়, পুড়ে যাওয়া বাসের লকারে থাকা প্রায় ৫০টি ছাগল মারা গেছে।