দিরাই-শাল্লা’র সাবেক এমপি নাছির উদ্দিন হাসপাতালে।

লেখক: তালুকদার নাঈম
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে আজ সোমবার রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়েছে। নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান জানান, ‘নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্প দিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাকে বিদেশে নিয়ে যাব।’উল্লেখ্য, সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন।তাহার স্ত্রী পারভিন চৌধুরী বলেন , তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।