কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান: ৪৮ তরুণ-তরুণী আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের কলাতলি এলাকার লাইট হাউজ পয়েন্টের ‘কটেজ জোন’-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীসহ মোট ৪৮ জনকে আটক করেছে পুলিশ।জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শনিবার (১৪ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতেই অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং ৪৮ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, ওই এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি এবং যৌনকর্মীদের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের কার্যকলাপের কারণে সাধারণ মানুষ ও পর্যটকদের চলাচলও অনিরাপদ হয়ে পড়েছে। এমনকি সৈকতের আশেপাশে পর্যটকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।কক্সবাজার হোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কটেজ জোনের এসব কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি বাড়ছিল। পুলিশের এই অভিযানে প্রকৃত ব্যবসায়ীরা সন্তুষ্ট। পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে।