মাদারীপুর ও শরিয়াতপুরে ঈদের নামাজের সময় নিরাপত্তা দিচ্ছে Rab – 8।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধি:

সারা দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মাদারীপুর ও শরীয়তপুরে ঈদ গায়ে ময়দানে জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর ও শরীয়তপুর পৌরসভার মাঠে ঈদের প্রথম জামাত নামাজ পড়ছেন মুসল্লিরা।মুসল্লিরা জানান, ঈদুল আজহার নামাজের পর রয়েছে পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। এরইমধ্যে মাদারীপুর ও শরীয়তপুর পৌরসভার ঈদ গায়ে ময়দানে মানুষ ঢল নামে মুসল্লিদের। সকাল ৭টায় ঈদের প্রথম জামাতে অংশ নেয়ার জন্য দলবেঁধে মাদারীপুরে পৌরসভার মাঠে প্রবেশ করেন মুসল্লিরা এই সময় কঠোর ও নিরাপত্তার দিয়েছেন মাদারীপুর জেলা Rab – 8 এই নিরাপত্তার মধ্যে দিয়ে ঈদের নামাজ শেষ করেন হাজার হাজার মুসল্লিরা