ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আনচেলত্তির নতুন চ্যালেঞ্জব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি, যা তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ক্লাব ফুটবলে তার সাফল্য ঈর্ষণীয়, তবে ৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচের জন্য এবার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে কোচিং ক্যারিয়ারের অভিষেক হতে যাচ্ছে।আনচেলত্তি কেমন করবেন? ব্রাজিলকে কি তিনি অনায়াসেই বিশ্বকাপের টিকিট এনে দিতে পারবেন? কাদের নিয়ে তিনি এই লড়াইয়ে নামবেন? প্রথম ম্যাচে তার একাদশ কেমন হবে? কারা কারা থাকবে সেই একাদশে? ব্রাজিল ফুটবল এবং কার্লো আনচেলত্তিকে ঘিরে এমন অনেক কৌতূহল রয়েছে। গত ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরপরই সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে কঠিন কাজ হিসেবে স্কোয়াড ঘোষণা করতে হয়েছে।

শুরুতেই আনচেলত্তির ব্রাজিলের পরীক্ষা ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক ঘটবে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডর-ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি ইকুয়েডরের মাঠে গিয়ে খেলতে হবে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দ্বিতীয় স্থানে। যেহেতু ম্যাচটি ইকুয়েডরের মাঠে, তাই ব্রাজিলের জন্য এই ম্যাচটি যে খুবই কঠিন হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।এই ম্যাচে কার্লো আনচেলত্তি কোন ১১ জন ফুটবলারকে শুরুর একাদশে রাখতে পারেন? স্পোর্টস ইলাস্ট্রেটেড সেই সম্ভাব্য একাদশ পাঠকদের জন্য তুলে ধরেছে:

গোলরক্ষক: অ্যালিসন।ডিফেন্ডার: ভেন্ডারসন (রাইটব্যাক), মার্কুইনহোস (সেন্টারব্যাক), দানিলো (সেন্টারব্যাক), কার্লোস অগাস্তো (লেফটব্যাক)।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস (ডিফেন্সিভ মিডফিল্ডার), গারসন (ডিফেন্সিভ মিডফিল্ডার), ম্যাথিউস চুনহা (অ্যাটাকিং মিডফিল্ডার)।

ফরোয়ার্ড: রাফিনহা (রাইট উইং), ভিনিসিয়ুস জুনিয়র (লেফট উইং), রিচার্লিসন (স্ট্রাইকার)।