মহালছড়িতে “আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

মহালছড়িপ্রতিনিধিঃ

০৩ জুন ২০২৫ খ্রি. তারিখে সকাল ১১.৩০ টায় মহালছড়ি উপজেলা আইসিটি কার্যালয়ের আয়োজনে ও মহালছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারুন্যে দক্ষতা উন্নয়নের “আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স” ভূমিকা বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি শুভ উদ্বোধন ঘোষনা করেন মো: আবু রায়হান, উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি। এতে প্রবন্ধক ও আলোচক হিসেবে উপজেলা আইসিটি অফিসার( সহকারী প্রোগ্রামার) সলিল চাকমা দায়িত্ব পালন করেন।এতে অংশগ্রহণকারীর সংখ্যা ২০ জন। তম্মধ্যে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান হতে আইসিটি শিক্ষকবৃন্দ, ফ্রি-ল্যান্সার, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/ পরিচালকবৃন্দ ও আইসিটি উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন।উক্ত কর্মশালায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।মহালছড়ি উপজেলা নির্বাহী মোঃ আবু রায়হান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। এর মধ্যে অন্যতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ, প্রতিনিয়তই এআইভিত্তিক নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হচ্ছে। তবে এআইয়ের বিকাশ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়ন্ত্রিত ব্যবহার।