কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা: সর্বনিম্ন ১,১৫০ টাকা, ঢাকায় ১,৩৫০ টাকা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। এবার লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকায় ১,৩৫০ টাকা হবে। এই দাম ছোট গরুর আয়তন বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে।বিস্তারিত তথ্যরবিবার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বর্গফুট চামড়ার দাম *

লবণযুক্ত গরুর চামড়া: ঢাকায় প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা, ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। * লবণযুক্ত খাসির চামড়া: সারাদেশে ২২ থেকে ২৭ টাকা। * বকরির চামড়া: সারাদেশে ২০ থেকে ২২ টাকা।