নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর থানার ৭ নং সদরপুর ইউনিয়নে জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা প্রকল্প নামে একটি প্রতারক চক্র প্রার্থীদের চাকরি দেওয়ার নামে তাদের থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের প্রকল্পের বিষয় ছিলো হাস মুরগির উন্নয়ন, মেয়াদ ৩৬ মাস। স্থানীয় সূত্রে জানা যায়, ২২ তারিখ বৃহস্পিবার তারা এই প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার নেয় ।

পরবর্তীতে গোপনে তাদের সাথে ফোন কলের মাধ্যমে কথা বলে বিভিন্ন ভাবে ভুলিয়ে প্রমোশন এর কথা বলে বলে কিছু জনের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা দাবি করে। অনেকেই এই ফাঁদে পড়ে টাকা দিয়ে ফেলে। পরবর্তীতে প্রকল্পের এডমিনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ সম্ভব হয়না।পরবর্তীতে জানা যায় এটা একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার একজন প্রার্থী বলেন, আমি একটি মাধ্যমে তাদের কাজ সম্পর্কে শুনতে পাই। পরে তাদের কাছে চাকরির জন্য গেলে তারা আমার ব্যক্তিগত তথ্য ও ফোন নাম্বার নিয়ে আমাকে নোটিফাই করার কথা বলে। পরবর্তীতে একটি পদ থেকে অন্য আরেকটি পদে প্রমোশনের কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন এবং অন্য প্রার্থীদের জানাতে বারণ করে। পরবর্তীতে টাকা দেওয়ার পরে ২৩ তারিখ শুক্রবারে তাদের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি” ।আমি ছাড়াও আরও অনেকেই এই প্রতারণার শিকার হয়েছে।

পরে সেখানকার দায়িত্বে থাকা চেয়ারম্যান সচিবের কাছে বিষয়টা উপস্থাপন করলে তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
