নিজস্ব প্রতিনিধি:
বিস্তৃর্ণ মরুভূমির এক চিলতে বিভীষিকা আমি –
নাম না জানা বনো ফুল আমি –
যার কোন বর্ণ নেই গন্ধ নেই –
লোকায়িত সুভাষ ছড়াবো না কখনো-
ইএই লাজুক হৃদয় যখন কারো অপেক্ষায় ছিল –
বর্ষার কদমের গন্ধে কখন –
আবেগের লোক ধরিয়ে দিত –
না বলা নির্জীব কথাগুলো কখনো কাউকে –
বলার অপেক্ষায় থাকতো –
লাল নীল বাতির ভিড়ে যখন ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে-আকাশের দিকে চেয়ে একটি সুখ তারার অপেক্ষা করতো -সকালের এক বিন্দু শিশুর কণা-
যখন আলোতে লোক ধরিয়ে দিত –
কোকিলের ডাকে যখন মেলা বসন্ত পেরিয়ে যেত –
ফুলের কুড়িরা প্রস্ফুটনের মুখ দেখতো-
নির্মল প্রকৃতি ও আমার দিকে চেয়ে হাহাকার করতো-
শীতের কনকনে ঠান্ডায় বিচলিত মন যখন-
তোমার অপেক্ষায় :-
চিক চিক করা সোনালী রোদ ও আমার দেখে অট্রহাসিতে মেতে উঠতো –
রুপালী বিকেলে মৃদু মন্দ মিষ্টি বাতাস –
আমার উপহাস করত –
তবু অপেক্ষায় যেন আর ফোরো ও না
-অপেক্ষা??
হিমালয় চূড়ায় উঠার মতো কঠিন -!
উষ্ণ এই বুকে তোমার জন্য লালিত এই ভালোবাসা
-কষ্টের নীল খামেই বন্দি হয়ে রইলো-
পড়ন্ত বিকেল ডাহুক ডাকা সন্ধ্যায় ও –
এলে না তুমি -অপেক্ষায় শত যোগ কেটে গেলে –
ও আসবে না তুমি -তুমি তো- তুমি-
অপেক্ষায়মান সমান সময়ের কাছে –
জিতেছো তুমি -আর পরাজিত এই আমি –
নীল কষ্টের করিডোরে দাঁড়িয়ে –
এক মঠো শিউলি হাতে-শুধু তোমারই জন্য অপেক্ষায় ???
