মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় স্যার আব্দুল হাকিম খান মার্কেটের একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, এক শিক্ষিত ও সচেতন নারী একটি শিশু রোগীর জন্য ওষুধ কিনতে গিয়ে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট হাতে পান। সময়মতো বিষয়টি বুঝতে পারায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয়দের বক্তব্য, “এই বাচ্চাটির যদি কিছু হয়ে যেত, তাহলে দায়ভার কে নিত?” এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সচেতন মহল বলছে, ফার্মেসিতে পণ্য বিক্রির আগে তার মেয়াদ যাচাই করা ব্যবসায়ীদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তবে অনেক ক্ষেত্রেই এই দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে। ফলে সাধারণ ও অসচেতন মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন।স্থানীয়রা সকল ফার্মেসি ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেননিজেদের দোকানের সকল পণ্যের মেয়াদ নিয়মিত যাচাই করে দেখা হোক, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য অবিলম্বে দোকান থেকে সরিয়ে ফেলা হোক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম পাঠানোর আগেই ব্যবসায়ীরা যেন সচেতন পদক্ষেপ নেন, সেটাই প্রত্যাশা।এছাড়া মাদারীপুর জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, শিবচর বাজারে ও আশপাশে অনেকেই যথাযথ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট কোর্স ছাড়াই ফার্মেসি খুলে বসেছেন। এসব অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
