মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর ডিসি ব্রীজ সংলগ্ন ভোজন বিলাস রেস্টুরেন্ট মালিক শাহিন তালুকদার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের ভাড়া বাসায় এঘটনা ঘটে।মৃত্য শাহিন তালুকদারের দেশের বাড়ি ফরিদপুরে।বর্তমানে তিনি মাদারীপুর শহরের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।কিছুদিন আগে ভোজন বিলাস রেস্টুরেন্টটি মাসিক চুক্তিতে ভাড়া নেন শাহিন তালুকদার।সম্প্রতি তিনি অনেক টাকা দেনা হয়ে বিষন্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে নিয়েছেন।
