মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি থানা পুলিশের উপর হামলা ও মাদক মামলার আসামী পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা আলআমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নারায়গঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে কালকিনি থানার ওসি সোহেল রানা এতথ্য নিশ্চিত করেছেন।
