পারভেজ হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

লেখক: এজাজ চৌধুরী
প্রকাশ: ১ বছর আগে

পিরোজপুর প্রতিনিধিঃ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।সোমবার (২১ এপ্রিল) উপজেলা ছাত্রদলের আয়োজনে মঠবাড়িয়া সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান নিজাম,পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল গাজী, ছাত্রদল নেতা তারেক রহমান,খোকন মল্লিক,আলামিন রাসেল প্রমুখ।