ক্রিকেটার সাকিব আল হাসান কে আদালতে হাজির হতে সমন জারি

লেখক: সুমন
প্রকাশ: ২ years ago

দেশের তারকা ক্রিকেটার এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে চেক ডিজঅনারের মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।

মামলার অন্য তিন আসামি হলেন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানের পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম।

বুধবার (১৮ ডিসেম্বর) আদালত সূত্রে জানা যায়, আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকার দুটি চেক ডিজঅনার হওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আগামী ১৮ জানুয়ারি আসামিদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্মটি ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। ঋণ পরিশোধের জন্য ব্যাংকের অনুকূলে দুটি চেক ইস্যু করা হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংক চেকগুলো জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে সেগুলো ডিজঅনার হয়।